1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখতে মানবাধিবার কমিশনের স্মারকলিপি

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্র্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় ৭ দফা কর্মসূচি বান্তবায়নে রাউজান উপজেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই.এইচ.আর.সি) রাউজান জেলা শাখা। ৯ অক্টোবর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমাকে এ স্মারকলিপি প্রদান করা হয়।আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর নেতৃত্বে রাউজান উপজেলার ও পৌরসভার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা হল সকল পূজা মন্ডপে স্থানীয় প্রশাসন (ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) কার্যকরী ভূমিকা রাখা, সকল পূজা কমিটিতে কোন বির্তকিত ব্যক্তি থাকিলে তাদেরকে কর্মকান্ড থেকে বিরত রাখা, নেশা জাতীয় পানীয় পান করা থেকে বিরত থাকা, পরিবারের সবাই এক সাথে পূজা মন্ডপে না আসা ও বসতবাড়ি লোক শূণ্য না হওয়া, মানবাধিকার সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রত্যেক পূজা মন্ডপে নামাজের সময়সূচি সরবরাহ করা একই সাথে আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখা এবং পূজা কমিটির দায়িত্বশীলদের প্রশাসনের সাথে সমন্বয় করে স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে যৌথ সমন্বয় সাধন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।স্মারকলিপি প্রদান শেষে মানবাধিকার নেতা আওরঙ্গজেব খান সম্রাট বলেন, পূজা চলাকালিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৪ পালনের লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসকের নিকট আমরা ৭ দফা বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেছি। আশা করি এ দাবি বাস্তবায়ন হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাউজান উপজেলা ও পৌরসভার প্রতিনিধি ইফতেখার উদ্দিন খান চৌধুরী,মোঃ একরাম হোসেন, মোঃ মহিউদ্দীন চৌধুরী,শাহ জামাল,মোঃ নবাব সিরাজউদ্দৌলা খান,মোঃ আলমগীর,মোঃ রিপন,মোঃ লিটন, মোঃ শাকিল, মহিউদ্দিন,মোঃ জুয়েল মোঃ বাবর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট