1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজানে নৌকা প্রতীকে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক লীগের মোটর শোভাযাত্রা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগ প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে পুরো রাউজানে মোটর শোভাযাত্রা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২ জানুয়ারি) রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটা থেকে শুরু করে মোটর শোভাযাত্রাটি রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ঘুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালান। মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা শওকত হোসেন। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী জননেতা এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসাইন ইমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির রিয়াজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হোসেন বাহাদুর, আওয়ামী লীগ নেতা এডভোকেট সমীর দাশগুপ্ত, জাহাঙ্গীর আলম, এডভোকেট. শাহেদ উল্লাহ জনি, যুবলীগ নেতা তপন দে, সবুজ দে ভানু,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আজমগীর,মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শফি,আজগর আলী চৌধুরী,তারেক চৌধুরী,ইকবাল হোসেন, চন্দ্র সেন বড়ুয়া,বাবর উদ্দিন, জাহাঙ্গীর আলম,পলাশ সেনসহ আরও অনেকে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট