1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে পাঁচ দিন ব্যাপী রাস উৎসব শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

রাউজানে কেন্দ্রীয় সার্বজনীন রাস বিহারী ধাম মন্দির প্রাঙ্গণে পাঁচ দিন ব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে রাউজান সর্বজনীন রাস উদযাপন পরিষদ ১৪৩১ বঙ্গাব্দ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল মঞ্জু। প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রেজাউল রহিম আজম। সভাপতিত্ব করেন রাস উদযাপন পরিষদের আহবায়ক মৃনাল দাশগুপ্ত বাবু। তাপস দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ দাশগুপ্ত, সাবেক ইউপি সদস্য অলক দাশগুপ্ত, শিক্ষক অনুপম দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক উত্তম দাশগুপ্ত, সুবল দাশ গুপ্ত, অরুন দাশগুপ্ত, মহারাজ চক্রবর্তী, অর্পন দে, উত্তম দাশ গুপ্ত, সুমন ঘোষ, রুবেল দাশ। পাঁচদিনব্যাপী রাস উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা।পাঁচ দিনের এই উৎসব শেষে হবে সোমবার। বক্তারা বলেন, রাস শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। এই ঐতিহ্যকে যারা আঘাত করতে চায়, তাদেরকে সকল ধর্মের ধর্মপ্রাণ মানুষ সম্মিলিত ভাবে সমুচিত জবাব দিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট