1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে পৃথক অভিযানে অস্ত্র মাদক’সহ ৬ জন গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রাউজান উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অস্ত্র মাদক ও ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানাযায় গত সোমবার দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় রাউজান থানার ০১ নং হলদিয়া ইউনিয়নের ০৮ নং ওর্য়াডের ইয়াছিন নগর এলাকার ভুতা ফকিরের বাড়ী সংলগ্ন রাস্তার উপর থেকে দু’নলা এলজি এবং দুই রাউন্ড কার্তুজ সহ মোহাম্মদ রবিউল হোসেন প্রকাশ হোসেন(২২),কে এসআই শাহাদাত হোসেন এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।সে রাউজান থানার দূর্লভ তালুকদার বাড়ী,০৮ নং ওর্য়াডের মোহাম্মদ বাহাদুর মিয়ার ছেলে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে মামলা হয়। তার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে এলাকায় জনশ্রুতি রয়েছে। এ ছাড়াও একই রাতে এস.আই সুমন চন্দ্র দাশের নেতৃত্ব মদ ও গাঁজাসহ দুই জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।তারা দুইজন হচ্ছে তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার ছোলাই মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।অন্যদিকে পৃথক পৃথক পুলিশের অভিযানে বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।আসামীরা হচ্ছে-উপজেলার বাগোয়ান ইউনিয়নের কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন, তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন।১৯ জুলাই মঙ্গলবার গ্রেফতারকৃত ৬ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট