1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে পৃথক অভিযানে দুইটি গাড়ী’সহ এগারো’শ লিটার দেশীয় তৈরী মদ উদ্ধার, আটক-১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

রাউজানে পৃথক দুইটি অভিযানে এগারো’শ লিটার দেশীয় তৈরী সোলাই মদ উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। একই সাথে দুইটি গাড়ী জব্দ করা হয়েছে। গত ২৩ আগস্ট বুধবার দিবাগত শেষ রাতে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে হাফেজ বজলুর রহমান সংযোগ সড়ক ও চট্টগ্রাম-রাঙ্গমাটি সড়কের শরতের দোকান এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে বিনাজুরী ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে ট্রাকভর্তি মদক পাচারের গোপন সংবাদ পেয়ে এস আই মোঃ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ট্রাকটি তাড়া করলে গাড়ীটি পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শরতের দোকান এলাকায় ফেলে মাদক পরিবহনকারী লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ীটি তল্লাসী করে এক হাজার বিশ লিটার দেশীয় তৈরী মদসহ চট্টমেট্রো-ড-১১-১৬১১ নম্বরের গাড়িটি জব্দ করেন। অপরদিকে এসআই মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে হাফেজ বজলুর রহমান সংযোগ সড়কে তল্লাসী করে ৮০ লিটার সোলাই মদসহ মোঃ আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক ব্যবসায়ী কাউখালী উপজেলার তালুকদার পাড়া গ্রামের মোঃ ফজল হকের পুত্র। জব্দ করা হয় চট্টগ্রাম-থ-১৫-০১০২ নম্বরের একটি সিএনজি অটোরিক্সা। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, গতকাল বৃহস্পতিবার থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু শেষে এক আসমীকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট