1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে পৃথক ঘটনায় দুই নারী-পুরুষের লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি স্থান থেকে রাণী বালা (৪৬) ও আবদুল করিম (১৯) নামে দুই নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। গতকাল শনিবার সকালে ও শুক্রবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল ২৯জুন শনিবার সকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুরঙ্গাগ্রাম থেকে রাণী বালার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার স্বজন কান্তি নাথের মেয়ে। পুলিশ জানায় রাণীর বড় ছেলে তার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে একটি মন্দিরে গিয়েছিল। সেখান থেকে শনিবার ভোর ৪টায় বাড়িতে ফিরে মাকে ডাকা-ডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে তার মা ঝুলে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক আবদুল কাদের। অন্যদিকে গত শুক্রবার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মীরা পাড়া গ্রামের বৈজ্যপুকুর নামক একটি পুকুর থেকে আবদুল করিম (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তিনি নোয়াখালি জেলার হাতিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। রাউজান থানার পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ লাল ঘোষ বলেন, আবদুল করিম ওই এলাকায় কৃষিকাজ করতো।নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। কাজ থেকে ফিরে গোসলে নেমে পুকুরে ডুবে মৃত্যু হতে পারে। স্থানীয়দের ভাষ্য ছেলেটি সাঁতার জানতো না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট