1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন 

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা ছিদ্দিকীর বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাউজান বাসীর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষে অংশ গ্রহণ করে। শ্রমিক নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা রেজাউর রহিম আজম। যুবদল নেতা আবু বক্কর ছিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক, যুবদল নেতা তৈয়্যব সুলতান, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়্যদ তৌহিদুল আলম , যুবদল নেতা সাদেক সুলতান পারভেজ, মো. সাজ্জাদ, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম, সালাহউদ্দিন,জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবেদ, সাধারণ সম্পাদক মো. সোহেল, মোহাম্মদ রকি, মোহাম্মদ মাসুদ, ফাতেমা বেগম, শিখা রাণী দাশ প্রমুখ।প্রধান অতিথি রেজাউর রহিম আজম বলেন, গত ৮ মে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা ছিদ্দীকাকে রাউজান থেকে কুমিল্লা মনোহরগঞ্জে বদলি করা হয়েছে। সরকারী কার্যাদেশ অমান্য করে তিনি এখনও অফিস কক্ষ দখল করে আছে। আমরা এ দূর্নীতিরবাজ কর্মকর্তার অপসারণের দাবি করছি।যুবদল নেতা তৈয়্যব সুলতান বলেন, দুর্নীতিবাজ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতা শহিদুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আয়শা ছিদ্দিকী কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট