1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজানে প্রকাশ্যে কৃষি জমি ভরাটের মহোৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে কৃষি জমি ভরাটের মহোৎসব চলছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় ব্যাপক হারে কৃষি জমি ভরাট করা হচ্ছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর পার্শস্থ নতুন রাস্তা (নয়া রাস্তা) মাথা ও হক সাহেব সড়ক লাগোয়া আমন ধানের উপর মাটি ভরাট করা হচ্ছে। খবর নিয়ে জানা যায়, জনৈক আইয়ুব নামে এক ব্যক্তি ২০ শতক জায়গায় খুটি দিয়ে চিহ্নিত করে ভরাট কাজ শুরু করেছেন। কৃষি আইন অমান্য করে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বেআইনি ভাবে কৃষি জমি ভরাট করলেও প্রশাসনের হস্তক্ষেপ দেখা যাচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,রাউজান উপজেরা বিভিন্ন স্থানে পাহাড়-টিলা ভূমি,ফসলি জমির টপ চয়েল্ট কেটে কৃষিজমি ও পুকুর জলাশয় ভারট করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের পট পরিবর্তন হলে আইন অমান্য করে কৃষি জমি ভরাট বেড়েছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে জানতে চাইলে চাইলে আইয়ুব বলেন, আমি উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে মাটি ভরাট করছি। আমার জায়গা আমি ভরাট করছি অনুমতি কেন নিতে হবে। কৃষি জমি সুরক্ষা আইন সম্পর্কে তিনি কিছুই জানেনা বলে সাফ জানিয়ে দেন।এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম বলেন, কৃষি জমি ভরাট ও জমির শ্রেণী পরিবর্তন করতে পারে জেলা প্রশাসক। তবে এই কৃষি জমি ভরাটের বিষয়ে আমি অবগত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট