1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পীকার ও অস্থায়ী প্রেসিডেন্ট, মুসলিম লীগের তদানীন্তন সভাপতি ও উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অগ্রনায়ক মরহুম এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ির জামে মসজিদে পরিবারবর্গের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।দির্ঘ ১৭ বছর পর  রাউজানের সর্বস্তরের মানুষের সাথে বিভিন্ন সমাজিক  সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দলে দলে গিয়ে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দোয়া মাহফিল শেষে মরহুমের পরিবারের সদস্যরা কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরহুমের তৃতীয় পুত্র বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ,সৈয়দ মঞ্জুরুল হক, মোসলেহ উদ্দিন, বিএনপি নেতা আবু বক্কর চৌধুরী,এস এম শফি, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, রফিকুল ইসলাম বাচা,বিএনপি নেতা জাকের আহম্মেদ চৌধুরী,আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী গুন্নু মেম্বার, সেলিম উদ্দিন,উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, মোস্তাক আহমেদ মুন্না,এস এম আবু মজু,সৈয়দ কামাল উদ্দিন,পৌর বিএনপি নেতা জসিমউদ্দিন,বখতিয়ার, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, এস এম মামুন মেম্বার, নুরু উদ্দিন, রিয়াদ চৌধুরী,সত্য প্রিয় বড়ুয়া, আল মারুফ চৌধুরীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট