1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

রাউজানে ফজলে করিম চৌধুরী এমপি’র ঈদ উপহার নতুন টাকা বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী পৃথক পৃথক অনুষ্ঠানে যোগদিয়ে দলীয় নেতাকর্মী ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।১৫ এপ্রিল তিনি উপজেলার নোয়াপাড়া, পাহাড়তলী ও রাউজান কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের হাতে দলীয় নেতাকর্মীদের হাতে ঈদ উপহারের নতুন টাকার বিতরণ করেন। এছাড়া তিনি দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন চাল ও সরকারি তহবিলের যাকাতের টাকা। রাউজান উপজেলা প্রশাসনের মাধ্যমে যাকাত তহবিলের টাকা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। গতকাল সংসদ সদস্যের সাথে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট