1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে বালু উত্তোলণে সর্তা খালের ভাঙন তীব্র, হুমকিতে জনপদ ও সড়ক

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার সর্তা খালের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খালের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি, বসতবাড়ি ও জনপদ রক্ষা বাঁধসহ জনগুরুত্বপূর্ণ সড়ক।শনিবার সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে, হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট এলাকায় একটি বালুর মহল ইজারা দেওয়া হলেও তার বাইরে আরও দুইটি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ড্রেজার মেশিন বসিয়ে রাতদিন বালু তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়রা জানান, এসব অবৈধ বালু উত্তোলনের কারণে খালের তীরবর্তী বাড়িঘর ও কৃষিজমি ধসে পড়ছে। ইতিমধ্যে অন্তত দেড়শ পরিবারের বসতভিটা খালে বিলীন হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকে এখন ভাড়াবাসায় মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মোহাম্মদ জসিম চৌধুরী বলেন, “সর্তা খালের পাড়ঘেঁষে বাপ-দাদার আমলের প্রায় এক একর ফসলি জমি ছিল। রাক্ষুসে সর্তা এখন সব গিলে খেয়েছে। সামান্য যা আছে, তা চাষের উপযুক্ত নয়।”
খালের ভাঙনের জন্য বেপরোয়া বালু উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয়রা।এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, “বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট