1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদ কতৃক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী

রাউজানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক,দিবস উপলক্ষে রাউজানে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় রামগতি ধর রামধন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবত কুমার হাজারী, উপজেলা একাডেমি সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঞ্চন কুমার বিশ্বাস, জাকের হোসেন মাষ্টার, মোস্তাক আহমেদ, অদ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সৈয়দ তাহের উদ্দিন, নুরুল কবির, প্রিয়ম কুমার দে, শেখর ঘোষ, সুবল চন্দ্র দাশ, শিল্পী দে, জামাল শাহ্,বিলাশ কান্তি দাশ,শরফরি দে, নেছার আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেনী কক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন,হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্ত নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন শিক্ষকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বর্ণাঢ্য র‍্যালীটি স্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে শিক্ষক, শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট