1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে ব্যাটারি রিকশা বন্ধের দাবিতে প্যাডেল রিকশা চালকদের প্রতিবাদ সভা ও মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম–রাঙামাটি মহাসড়কসহ রাউজান উপজেলার বিভিন্ন সড়কে অবৈধভাবে ব্যাটারি চালিত রিকশার দাপট বেড়ে যাওয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে প্যাডেল রিকশা চালক শ্রমিকরা।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদসংলগ্ন রিকশা স্টেশনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল রাউজান প্রেস ক্লাব চত্বর ঘুরে জলিলনগরে গিয়ে শেষ হয়।সভায় শ্রমিক নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্যাডেল রিকশা শ্রমিক নেতা মোহাম্মদ আলম,আব্দুল রসুল, মোহাম্মদ সিরাজ,মোহাম্মদ সুজন,মোহাম্মদ মোতাহেরুল উদ্দিন,মোহাম্মদ শফি,বাহাদুর মিয়া,মোহাম্মদ দুলাল,আব্দুর রহমান,মঈনুদ্দিন,উসমান ও সিএনজি চালক সাহাবউদ্দিন।তারা অভিযোগ করেন,আগে একজন প্যাডেল রিকশা চালক প্রতিদিন ৭০০–৮০০ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু অবৈধ ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ার কারণে এখন ২০০ টাকাও উপার্জন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ব্যাটারি রিকশা চালকরা নির্ধারিত ভাড়া নিজেদের মতো কমিয়ে যাত্রী বহন করায় প্যাডেল রিকশা চালকদের জীবিকা সংকটে পড়েছে বলে অভিযোগ করেন তারা।তারা জানান,অবৈধ এসব ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।কর্মসূচিতে শতাধিক প্যাডেল রিকশা চালক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট