1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ বসতঘর।

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার,রাত দেড়টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বইল্লে দিঘীর পাড়ের চৌধুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই ঘটনায় যীশু চৌধুরী এক ব্যক্তি দগ্ধ হন। ক্ষতিগ্রস্তরা হলেন যীশু চৌধুরী,সভু চৌধুরী,শামন্ত চৌধুরী,রিবন চৌধুরী, পঞ্চধীর চৌধুরী। ক্ষতিগ্রস্তদের দাবি,আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৫টি বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা,স্বর্ণালংকার,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ যীশু চৌধুরী বলেন,রাত ১১টায় পর্যন্ত আমার ছেলে পড়াশোনা করেন। রাতে হঠাৎ আগুন দেখে আমার স্ত্রী আমাকে জানানোর পর আমরা চিৎকার করি। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।আমাদের ৫টি ঘর পুড়ে প্রায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আশপাশের বহু বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট