1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে মিলাদুন্নবী উপলক্ষে জিকিরে মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও বিশ্বঅলি শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক) এর ওরস শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৫ সেপ্টেম্বর (সোমবার) রাতে উপজেলার নাতোয়ান বাগিচা এলাকায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান ইউনিয়ন শাখার উদ্যোগে ও সমাজসেবক বিএনপি নেতা ফজল কাদের কালুর ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়।মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব হযতুল আল্লামা নুরুল ইসলাম ফোরকানী।
প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডার শাহী জামে মসজিদের খতিব সৈয়দ বশিরুর আলম মাইজভান্ডারী। আলোচক ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম মাইজভান্ডারী।
ছেমা মাহফিলে কালাম পরিবেশন করেন সুনামধন্য মাইজভান্ডারি শিল্পী আরমান হোসাইন সাজ্জাদ। অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো.আলী, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল,প্রফেসর মো.মাহফুজুল আলম, ফোরকান মেম্বার, হাসেম মেম্বার,, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পরিষদের সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, মালেক সওদাগর, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক রাসেল খান, যুবদল নেতা মো.আলী মুন্না, নিজম উদ্দিন সুজন, লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন রিবন, মো. ফয়েজ, মো.ইকতিয়ার উদ্দিন, দেলাওয়ার খান জয়,রাউজান উপজেলার সমন্বয়ক মামুন মিয়া, নাজিম উদ্দীন, কাজী আসলাম, আনিসউল খাঁন বাবর, মাওলানা মুহিম উদ্দিন।উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের ননাই, মো.হোসেন, রোমান আলম, ওয়াহিদুল আলম, কোব্বাত মিয়া ননাই, মো.আরমান, মো.নাজিম উদ্দিন, রবিউল হোসেন কিশলু, মো.আবদুল, মো.সোলাইমান, মো.হাসান, সাইফুল ইসলাম প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট