1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে যাত্রা শুরু করলো “স্বপ্ন” সুপার মার্কেট

  • প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো রাউজানে।রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় রাউজান সদর মুন্সীরঘাটায় নানা আয়োজন ও মিলাদ মোনাজাতের মাধ্যমে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।স্বপ্নর নতুন আউটলেটের শুভ উদ্বোধন করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন নেছা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র রিজিওনাল হেড অফ অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, রিজিওনাল অডিটর নাজমুল আলম, রিজিওনাল ফাইন্যান্স আমিনুল ইসলাম,স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি এক্সপ্যানশন ম্যানেজার নাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার এনামুল হক, স্বপ্নের আউটলেট ম্যানেজার ইব্রাহিম,রাউজান আউটলেট ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ শাহ আলম ও মাহবুবুল আলমসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। রাউজান স্বপ্ন আউটলেট টি আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত এই আউটলেটে কেনাকাটা করবেন। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় অফার দিচ্ছে স্বপ্ন। থাকছে হোম ডেলিভারি সেবা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট