1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে রাতের আঁধারে ৩শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

রাউজানে রাতের আঁধারে প্রায় ৩শতাধিক কলাগাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোয়াইঙ্গা বিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক সাজ্জাদ মিয়া।জানা গেছে,রোয়াইঙ্গা বিল এলাকায় দরিদ্র কৃষক সাজ্জাদ মিয়া ফসলী জমিতে ধানের চাষাবাদ না হওয়ায় ২০ শতক জমিতে তিন শতাধিক সাগর কলার চারা রোপন করে বাগান গড়ে তোলেন। টানা এক বছর পরিচর্যার ফলে কলাবাগানের সব গাছেই বড় কলার ছড়ি ধরেছে। মাস- দুই মাস পরেই কলাগুলো বিক্রির উপযোগী হবে।এ অবস্থা গতকাল রোববার রাতে কে বা কারা কলাবাগানের সব গাছের কাঁদি কেটে বাগানে ফেলে রেখেছে। দরিদ্র কৃষক সাজ্জাদ মিয়া বলেন, আমার সাথে এলাকার কোন লোকজনের বিরোধ নেই, কোন শত্রুতা নেই। আমি কৃষি ঋন নিয়ে যে কলা বাগান গড়েছি। আমার কলা বাগানের কলার কাঁদি কারা কেটে ফেলেছে আমি জানিনা ।কে আমার এই সর্বনাশ করল বুঝতে পারছি না। এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠব বুঝতে পারছি না।এলাকার কয়েক জন বাসিন্দা তাদের নাম প্রকাশ না করা শর্তে বলেন, রোয়াইঙ্গা বিল এলকায় বিপ্লব নামের এক মাদক ব্যবসায়ী প্রতিদিন রাতে মাদক বিক্রয় করে। রাউজানের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা এসে মাদক ব্যবসায়ী বিপ্লবের কাছ থেকে মাদক ক্রয় করে কলাবাগানে বসে মাদক সেবন করে । রাতের আধারে মাদক সেবীরা মাদক সেবন করে কৃষক সাজ্জাদ মিয়া কলা বাগান ধংস করেছে বলে এলাকার লোকজনের অভিযোগ । ডাবুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোসেন বলেন. কৃষক সাজ্জাদ মিয়া কলাবাগানের কলার কাঁদি নিধন করা প্রসঙ্গে রাউজান উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে জানানো হয়েছে,।এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাতের আধারে দুর্বৃত্তরা কলাবাগান থেকে কলা গাছ নিধন করা ফৌজদারী অপরাধ । এ ব্যাপারে রাউজান থানায় মামলা করবে ক্ষতিগ্রস্থ কৃষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট