1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে শিক্ষক দিবসে বক্তব্য রাখছেন:ফজলে করিম চৌধুরী এমপি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

রাউজানে শিক্ষক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন,শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।শিক্ষকদের মনে রাখতে হবে যারা আজকের শিক্ষার্থী তারাই আগামীতে নেতৃত্ব দেবে দেশ ও সমাজের। এসব শিক্ষার্থীদের জ্ঞানি গুণি ও নৈতিক চরিত্রের অধিকারী করে এগিয়ে দিতে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে অন্তরিকতার সাথে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর২২)এই সভার আগে তিনি উপজেলা চত্তর থেকে বের করা শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহন করেন।এরপর তিনি উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম ও নাসরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম. ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, রাউজান আর আর এসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকের হেসেন মাস্টর প্রমুখ।এর আগে প্রধান অতিথি রাউজানের শতাধিক কৃষকের সাথে মতবিনিময় সভা করেছেন।এ মতবিনিময় সভায় তিনি কৃষকদের অনাবাদী জমিতে চাষাবাদের আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমরান হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন,পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী,সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন সহ সংশ্লিষ্ট কৃষি অফিসের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট