1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে শ্রীমদ্ভগবদ্গীতার মনোমুগ্ধ সুধা পরিবেশ করছেন চট্টগ্রামের জনপ্রিয় গীতা পাঠক সুবল শীল।

  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

শ্রীমদ্ভগবদ্গীতার মনোমুগ্ধ সুধা পরিবেশ করে ভক্তদের মনে স্থান করে নিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় গীতা পাঠক সুবল শীল। রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া গ্রামে বসবাসকারী সুবল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পবিবেশন করেন পবিত্র গীতা পাঠ। তিনি শ্রীমদ্ভগবদ্গীতার মনোমুগ্ধ সুধা পরিবেশ করে ভক্তদের গীতার সারাংশ বুঝিয়ে দেওয়ার মত ধর্মীয় জ্ঞানে পারদর্শী বক্তা। গতকাল রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের সাংবাদিক প্রদীপ শীলের বড় ভাই মৃদুল শীলের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে মহতী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠানে পরিবেশন করেন পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা। এ অনুষ্ঠানে গীতার অমৃত সুধা শ্রবণ করেন আগত শত শত গীতা ভক্তরা। সুর সমৃদ্ধ শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশনায় ছিল মৃদঙ্গ, করতাল ও হারমোনিয়াম সহ নানা বাদ্যযন্ত্র। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের সাথে চন্দময় তালে ভক্তি মূলক গানও পরিবেশ করে এ গুণি শিল্পী সুবল শীল। জানা যায়, শ্রীমদ্ভগবদ্গীতা হলো সুপনিষৎ। অর্থাৎ অত্যন্ত উচ্চমার্গীয় উপনিষদ। এ উপনিষদে জীবন গঠন ও সৎ জীবন যাপনে ধর্মীয় অনুশীলন পরিস্কার ভাবে বলা হয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠক শ্রী সুবল শীল জানান, আমার কাছে পুরো গীতাটাই সমুদ্রের ন্যায়। গীতায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অতি সুন্দর জ্ঞানের উপদেশ দিয়াছেন। এই মহৎ কাব্যগ্রন্থ ভারতীয় সাহিত্যরতœরাজির চূড়ামণিরূপে পরিগণিত। এটা বেদের ভাষ্যস্বরূপ। গীতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এই জীবনেই আধ্যাত্মিক সংগ্রামে আমাদিগকে জয়ী হতে হবে। গীতা উচ্চতর জীবন-সংগ্রামের রূপক, তাই যুদ্ধক্ষেত্রই গীতা বর্ণনার স্থান নির্ণীত হওয়ায় অতি উচ্চাঙ্গের কবিত্ব প্রকাশিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট