1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদারে প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদার করতে অভিযানে নেমেছে রাউজান উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকালে রাউজান পৌরসভার জলিল নগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। এসময় সড়ক পরিবহন আইনে ৫ জনকে ১০ হাজার এবং বন আইনে ১জনকে ২ হাজার টাকাসহ ৬জনকে ১২ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। উল্টোপথে গাড়ি চালানোসহ সড়ক পরিবহন আইন অমান্যকারী ৬জনকে ১২ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বেশ কিছু পরিবহন চালকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট