1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১৯ মাসে ২৩ খুনের ঘটনা রাউজানে,একদিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি

রাউজানে সাবেক এমপির বাগান বাড়িতে থেকে লাশ উদ্ধার করল পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 60?

প্রদীপ শীল, রাউজান :
চট্টগ্রামের রাউজানে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ি থেকে মো.ইউসুফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১ সেপ্টেম্বর রবিবার বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন অবস্থিত একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার ছেলে। ইউসূফ গত শনিবার দুপুরে ঘর থেকে বের হয়ে আর যায়নি বলে দাবি তার পরিবারের। সূত্র জানায়, ইউসূফ সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়িতে দৈনিক বেতনে কাজ করতেন।রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে। লাশের নিচে রক্ত ছিলও বলে দাবি তার। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে তিনি বলেন ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট