1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজানে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজমের গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সয়সদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে নির্বাচনী মাঠ সরব রেখেছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম। তিনি নির্বাচনী ট্রাক প্রতিক বরাদ্দ পেয়ে চষে বেড়াছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ২৫ ডিসেম্বর সোমবার কয়েকটি গাড়ি নিয়ে উপজেলার ডাবুয়া ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন তিনি। গণসংযোগের গাড়ি বহরটি উপজেলা সদর হয়ে পাহাড়তলী, কদলপুর, রাউজান ইউনিয়ন,নোয়াপাড়া ইউনিয়ন,পূর্বগুজরা, পশ্চিম গুজরা,উরকিরচর,বাগোয়ান ইউনিয়ন, বিনাজুরী ইউনিয়ন,গাহিরা ইউনিয়ন হয়ে শেষ করেন নোয়াজিষপুর ইউনিয়নে। তাঁর সমর্থকরা ট্রাক প্রতিকে ভোট চেয়ে মিছিল করতে দেখা যায়। এসময় ট্রাক প্রতিক স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম বলেন, নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করা আমার সাংবিধানিক অধিকার। রাউজানের মানুষ কি চাই তাহা জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে উন্নয়ন মূলক কাজে আমার পরিকল্পনা তুলে ধরছি। সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছে জানিয়ে এ প্রার্থী আরো বলেন, বর্তমান সরকারের আমলে রাউজানে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। বেকারত্ব, দ্রব্যমূল্যের উর্ধগতি, স্বাস্থ্যসেবা মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে। আমি নির্বাচিত হলে এ উপজেলার সেবক হিসাবে জনগনের পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট