1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৩৩ বার পড়া হয়েছে

আগামী ৩০ আগস্ট শনিবার রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার বিকেলে রাউজান সদর মুন্সিরঘাটায় দলীয় কার্যালয়ে রাউজান উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল,প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুপ তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মুছাখাঁন মেম্বারের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ পারভেজ রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাহাদাত মির্জা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুস ছবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাদেক সুলতান পারভেজ, মোহাম্মদ আলী সুমন, হাসান বাহাদুর, নুরুল ইসলাম, জানে আলম শুক্কুর, কাজী নুর মোহাম্মদ, মোহাম্মদ বাদশা, জাহাঙ্গীর আলম, তাপস সেন, জসিম উদ্দিন মিটু, নুরুল আসাদ রিমন, মজলিশ মিয়া। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা এস এম রায়হান উদ্দিন, তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাজ্জাদ তালুকদার মুন্না,রাশেদুল ইসলাম, হাসান মঈনুদ্দিন আরমান,নেজাম উদ্দিন, সাজ্জাদ চৌধুরী, রাসেল উদ্দিন, ইয়াকুব,ওমর ফারুক, আব্দুল সিকদার, মোহাম্মদ আলম, মনির হোসেন,ওয়াসিম, মোহাম্মদ শফি,খালেক, জয়নাল আবেদীন, আলমগীর, আব্দুল শুক্কুর, রাশেদসহ অনেকে। শেষে পৌরসভা যুবদলের প্রয়াত নেতা শহীদ জয়নাল আবেদীন হাসেম এর ৯ম তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাওলানা আব্দুস ছবুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট