1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

রাউজানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে

রাউজানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে এসে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে রূপরেখা দিয়েছেন সেখানে স্পষ্ট বলা আছে স্মার্ট বাংলাদেশ করতে হলে কি হতে হবে। স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি,স্মার্ট সরকার। এই চারটি শর্ত বাস্তবায়ন করা হলে স্মার্ট বাংলাদেশের আলোর পথ দেখবে। একই সাথে আমরা দুই হাজার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপ দিতে পারব। তিনি বলেন, স্মার্ট কার্ড জমির দলিল থেকেও মূল্যবান। এটাকে যতœসহকারে সংবক্ষণ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে স্মার্ট কার্ড প্রয়োজন হবে। গতকাল ৯ সেপ্টেম্বর শনিবার রাউজান উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধিদের নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানিয়েছেন রাউজানের যেসব নাগরিক আগে উপজেলার বাইরের ঠিকানায় জাতীয় পরিচয় পত্র তৈরী করেছেন, তারা চাইলে নিজ উপজেলার ভোটার তালিকাভুক্ত হতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের ঠিকানাও বদলাতে পারবেন। তবে এই সুযোগ থাকবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে বিতরণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জমানের সভাপতিত্বে ও নিকসন চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের গ্রেড-১ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ন কবির, চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট তানভির আল নাসিফ। বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলার সিনিয়র নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আয়োজকদের অনুরোধে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে ইসি সচিবালয় থেকে নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি নেয়ায় এই কাজের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শেষ পর্বে প্রধান অতিথি ইসি সচিব এবিএম ফজলে করিম চৌধুরীর এমপি’র হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট