1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজানে সড়ক দুর্ঘটনায় কদলপুর স্কুল এন্ড কলেজের ছাত্র সায়েমের মৃত্যুর

  • প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৫ বার পড়া হয়েছে

টানা তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সড়ক দুর্ঘটনায় আহত মীর সায়েম (২১) মারা গেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নিহত মীর সায়েম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিছা এলাকার মীর বাড়ির এস.এম আবুল কালামের পুত্র। জানা যায়,গত বৃহস্পতিবার রাতে তার বন্ধুদের সাথে মোটরসাইকেল করে লাম্বুর হাট বাজারে বেড়াতে গিয়ে ছিলেন। সেখানে থেকে আসার পথে বাইক থেকে সায়েম ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তার বন্ধুরা প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রায় তিনদিন আইসিইউতে থাকা অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত সায়েম কদলপুর স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট