1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, আহত ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

রাউজান পাহাড়তলী চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সার সাথে পিকআপ ভ্যানের মুখামুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। নিহত দুই সহোদর মাওলানা মমতাজ (৬৫) ও মো. আক্কাস (৬৩)। তারা রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার কাজী নাদের হোসেনের ছেলে। নিহতদের ভাগিনা নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেছেন তার দুই মামা সিএনজি অটোরিক্সায় চড়ে প্রতিবেশির এক বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন (৬জুলাই)বৃহস্পতিবার আড়াইটার দিকে। তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি(চট্টগ্রাম-থ ১৪০৮৫৮) চট্টগ্রাম কাপ্তাই সড়কের চট্টগ্রাম( রাউজান) তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পাশের্^র সড়ক বাঁকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (বরিশাল-ন ১১-০৬০১) চাকা পাংচাড় হয়ে সিএনজির উপর এসে পড়ে। এই ঘটনায় নিহত দুজনসহ সিএনজিতে থাকা অপর একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় আহত জয়নাল আবেদীন(৫০) চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন ঘটনা স্বীকার করে বলেন. হতাহতদের পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধন্ত দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতদের লাশ বাড়িতে পৌঁছলে শোকের মাতম দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট