1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে হক কমিটির উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারকে নিত্যপণ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিণ পাঠানপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে ব্যবহারের নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য এসব সামগ্রীর মধ্যে রয়েছে দুই বস্তা করে চাউল, ডাল,আলু, চিড়া, তেল, পিঁয়াজ, চাপাতা দু’টি কম্বল ও প্লাস্টিক সামগ্রী। ২৪ এপ্রিল বুধবার বিকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় এসব নিত্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।সংগঠনের সভাপতি আক্কাস উদ্দিন মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউল আলম, অধ্যাপক আবু তাহের, এস এম মহিবুল উল্লাহ্, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, উপজেলা সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি, মাষ্টার মোহাম্মদ আলী, আনিসউল খান বাবর, মাওলানা তরিকুল ইসলাম, নাজিমুদ্দিন কালু,ইউপি সদস্য কাজী মাসুদ রানা, রোকন উদ্দিন ফারুকী, সাহাবুউদ্দিন, নাছির উদ্দিন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আকরাম, মনছুর উদ্দিন, নুরুল ইসলাম, স্বপন বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির শিকার পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট