1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে হযরত রুস্তম শাহ্ এর ওরশ সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

বার আউলিয়ার পূর্ণভুমি আমাদের চট্টগ্রাম। এই জেলার শহর বন্দর আর গ্রামে রয়েছে অসংখ্য পীর আউলিয়ার মাজার। প্রচীণকাল থেকে মানুষ এসব পীর অলিদের বার্ষিক ফাতেহা ওরশ পালন করে আসছে। এই চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পীর আউলিয়ার মাজার আস্তানার মধ্যে একজন অলির নাম হযরত রুস্তম শাহ্। এই অলির নামে জেলার বিভিন্নস্থানে মাজার আস্তানা রয়েছে। রাউজানেও রয়েছে হযরত রুস্তম শাহ এর নামে মাজার আস্তানা।
এই উপজেলার সদর ইউনিয়নের হরিষখানপাড়ার কাজী পাড়ায় ঐতিহাসিক প্রাচীণ নির্দশন মৎস্য বিবির মসজিদের সাথে রয়েছে মাজার। এলাকার মানুষজন বলেছেন সেটি হযরত রুস্তম শাহ এর মাজার। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে হযরত রুস্তম শাহ’র বার্ষিক ওরশ শরীফ। ঢোল বাদ্যবিহীন ভাবে অনুষ্ঠিত এই ওরশের কর্মসূচিতে ছিল কোরআন খতম, মিলাদ, ফাতেহা শরীফ। শরিয়ত মেনে ওরশটি আয়োজন করেছে এলাকার জনসাধাণকে নিয়ে গঠিত ওরশ কমিটি।
আয়োজকদের মধ্যে একজন আজিজুদ্দীন ইমু বলেছেন বাপ দাদার আমলের বহু আগে থেকে এভাবে এখানে রুস্তম শাহ্ ওরশ অনুষ্ঠিত হচ্ছে শরিয়ত সম্মত ভাবে। যারা মানত করে গরু ছাগল নিয়ে আসে তা জবাই করে মানুষকে খাওয়ানো হয়। স্থানীয় ইউপি মেম্বার প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন বলেছেন এখানে শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড চলে না। যারা আসেন তাদের সবাইকে সম্মানের সাথে তবরুক খাওয়ানো হয়। রাউজানের মেয়র জমির উদ্দিন পারভেজ এসে মাজারে নতুন গিলাফ পরিয়ে জেয়ারত করে গেছেন বলে তিনি জানান। এই ওরশে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা মুছা আলম খাঁন চৌধুরী, ফজলুল কবির ফজু, ইউছুপ, আব্দুল মান্নান, এ আর রাকিব, ইব্রাহিম, লিটন বড়ুয়া, এনামুল হক, আজাদ হোসেন, নাসির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট