1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান,এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

রাউজানে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার (৯ অক্টোবর)  উপজেলার জয়নগর, রাশিদাপাড়া ও কলমপতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, চট্টগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম।এসময় তিনি জানান, অবৈধভাবে জেলা প্রশাসকের অনুমোদনবিহীন স্থান থেকে মাটি কেটে ইট তৈরিতে ব্যবহারের প্রস্তুতি নেয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন আইন ২০১৯) এর ধারা ৫ লঙ্ঘন করায় একই আইনের ১৫ ধারা মোতাবেক মেসার্স যমুনা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (মার্কা- এস বি) নামক ইটভাটার ম্যানেজার সাজ্জাদ হোসেন চৌধুরী (৩৭), মেসার্স হজরত জলিল শাহ্ (র:) ব্রিকস (মার্কা-এফ বি বি) এর ম্যানেজার মো: ইলিয়াস(৫৫), মেসার্স আনোয়ার ব্রিকস ইন্ডাস্ট্রিজ (মার্কা৫০৫)- কে ০৩ টি পৃথক মামলায় ৫০ হাজার টাকা করে এবং মেসার্স একতা ব্রিকস (মার্কা-এ বি) নামক ইটভাটার ম্যানেজার মোঃ আবুল কালাম (৩৪) কে ০১ টি মামলায় ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট