1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজানে ৫৪’তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শ্লোগানে’ রাউজানে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়নে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা সমবায় অফিসার মিন্টু বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা। দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান বিনন্দ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক উজ্জল মুৎসুদ্দি, প্রবীণ শিক্ষক নারায়ন চন্দ্র পাল, ছোটন বড়ুয়া, রনজন বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, সুখেন্দ বিকাশ বড়ুয়া, উজ্জল দে, মোরশেদ রফিজ প্রমুখ।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী সমিতির হাতে ক্রেষ্ট বিতরণ করেন প্রধান অতিথি অংছিং মারমা সহ অতিথিবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট