1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান আয়শা বিবির বাড়িতে:মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

রাসূলুল্লাহ (দ.) এর সুমহান আদর্শে জীবন গঠন করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। প্রিয় রাসূল (দ.) এর মুহাব্বত হৃদয়ে ধারণ করে তাঁর সুন্নাত অনুসারে জীবন পরিচালিত করলে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আন্হু সারা জীবন মানুষকে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে আহ্বান করেছেন। কুরআন ও সুন্নাহর নিরিখে জীবন গঠনের মধ্য দিয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করেছেন। তাওয়াজ্জুহ’র মাধ্যমে হুজুর পাক (দ.) এর বাতেনি নূর প্রদান করে অভ্যন্তরীণ পরিশুদ্ধি করেছেন। ফয়েজে কুরআনের মাধ্যমে কুরআনের নূর বিতরণ করে সমাজকে হেদায়তের আলোয় উদ্ভাসিত করেছেন। যুব সমাজকে সুন্নাতে মোস্তফার অনুশীলনে উদ্বুদ্ধ করেছেন। তাওয়াজ্জুহ বিল গায়েবের মাধ্যমে মহিলাদের পর্দার ভিতর থেকে দ্বীন পালনের সুব্যবস্থা করে গিয়েছেন। দ্বীন ইসলামের খেদমতের জন্যে প্রধান পৃষ্ঠপোষকতার ভূমিকা পালন করেছেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার এবং তরিক্বত চর্চার জন্যে প্রতিষ্ঠা করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। দেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের মাঝে ইসলামি আধ্যাত্মিকতা ও রূহানিয়তের বিকাশের মাধ্যমে মাতৃভূমিকে শান্তির কাননে রূপান্তর করেছেন, মাশাআল্লাহ। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বাদে আসর হতে চট্টগ্রাম রাউজান উত্তর গুজরা আয়শা বিবির বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ,২০৩ নং আয়শা বিবির বাড়ী শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ,আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী,মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন,মাওলানা মুহাম্মদ এরশাদুল হক,মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল,মাওলানা মুহাম্মদ সায়েম।মিলাদ-কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট