1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান উপজেলা ইউএনও’র সাথে হক কমিটির প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলার প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় হক কমিটির প্রতিনিধিগন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর বিভিন্ন মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)’র বার্ষিক ওরশ শরীফের দাওয়াত প্রদান করেন। ইউএনও এর হাতে প্রতিনিধিগণ ট্রাস্টের নানামূখি মানবিক কর্মকান্ডের কিছু বই নির্বাহী তুলে দেন। প্রতিনিধিগণের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জরুল ইসলাম চৌধুরী, মাওলানা হাবিবুল হোসাইন, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, অধ্যাপক আবু তাহের, জাকের হোসেন,মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা কাজী ফরিদুল আলম, সাদিকুজ্জামান শফি, আনিসউল খান বাবর, মোহাম্মদ আলী মাষ্টার, আবু তৈয়ব মাষ্টার,কাজী হেলাল উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, নাজিমুদ্দিন কালু, আবু আহম্মেদ মিয়া মেম্বার, নাছির উদ্দীন, মোহাম্মদ হেলাল, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম উদ্দিন, মোহাম্মদ সুমন, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, মিনহাজুর আবেদীন, টিটন বৈদ্য, মহিউদ্দিন, রাশেদ আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট