1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

রাউজান উপজেলা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কম্বল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ ঠা জানুয়ারি) রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে আলোচনা সভা শেষে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৫শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন তিনি। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক প্রদীপ শীল,যুবলীগের সহ-সভাপতি সারজু মোহাম্মদ নাছের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসে। সংগঠনের সহ-সভাপতি মনির তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বেলাল হোসেন সিফাতের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রনেতা মো. আলমগীর, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন ইমু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অনুপ চক্রবর্তী, মো. আসিফ, মোরশেদুল আলম,কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ ফয়সাল মাহমুদ, ছাত্রনেতা কুতুব সিকদার, তানভীর হাসান চৌধুরী, মো. তারেক চৌধুরী, নাছির উদ্দিন, জিয়া উদ্দিন, শরীফুল হক মুন্না, ইমরান হোসেন জীবন, জুয়েল চৌধুরী, মিজানুর রহমান, ফারহাদ, মোতালেব, কাজী মাসুদ রানা, ইকবাল হোসেন, শফিউল হোসেন সম্রাট, রফিকুল ইসলাম তুষার, রায়হান, সাগর মহাজনসহ আরও অনেকে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট