1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান জগন্নাথ সেবাশ্রমের রথ যাত্রায় হাজারো নারী পুরুষের ঢল

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৩৮ বার পড়া হয়েছে

রাউজানের ঢেউয়াপাড়া শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার প্রতি বছরের ন্যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠান মালার হাজার হাজার নারী পুরুষ অনুষ্ঠানে অংশ নেন। রথযাত্রা উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা। সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত)নিজাম উদ্দিন,রাউজান পৌরসভার সাবেক কমিশনার রেজাউল রহিম আজম,জেলা যুবদল নেতা রাসেল খান, বক্তব্য রাউজান সরকারি স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র পাল,প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে,পরিচালনা পরিষদের সহ সভাপতি অশোক পালিত,কাজল বোস,চন্দন শীল,রথযাত্রা উদযাপন পরিষদের আহবায়ক ধীলন মুহুরী,সচিব দিবাকর বোস বাবু,সেবাশ্রম কমিটির রনজিত শীল,প্রবাস চক্রবর্তী, সমীর শীল,চন্দ্র শেখর দে,বিজন চৌধুরী,বাসু পালিত,ভানু শীল,ইমন সেন,কাঞ্চন দে প্রমুখ। এর আগে জগন্নাথ দেব,বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রথে উঠানো হয়। বিকাল চারটায় চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের জলিল নগর বাস ষ্টেশন চত্বর থেকে। শোভাযাত্রাটি পৌসভার ৯ নং ওয়ার্ড বান্যাপুকুর পাড় এলাকা প্রদক্ষিণ শেষে রথ শোভাযাত্রা রাউজান রাস বিহারী ধাম মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এছাড়াও রাউজানে বিভিন্ন স্থানে রথযাত্রা ও মেলার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট