1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর,

রাউজান নোয়াপাড়ায় টমটম উল্টে স্কুল ছাত্র নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৪৩০ বার পড়া হয়েছে

রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে টমটমের (ব্যাটারিচালিত ইজি বাইক) উল্টে শহীদুল ইসলাম রাফি (১৪) নামের এক স্কুল ছাত্র মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার (৬ রমজান) বিকেল সাড়ে ৫.৩০ মিনিটে দিকে এ দুর্ঘটনা ঘটে। রাফি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়া গ্রামের মোহাম্মদ রফিকের পুত্র । সে দক্ষিণ নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। ২ ভাইয়ের মধ্যে সেই সবার বড়। রাফির চাচা মুহাম্মদ আবু তাহের জানান, শুক্রবার বিকেলে আমাদের নির্মাণাধীন ঘরে বালি আসে । এসময় রাফিসহ কয়েকজন বাচ্চা টমটমে উঠে পড়ে বেপরোয়া গতির টমটমটি সিকদার বাড়ির সামনে উল্টে যায়। ঐসময় রাফি টমটম থেকে চিক্কে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন । স্থায়ী ইউপি সদস্য মুহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঐদিন রাত ১১টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায় । রাফির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট