1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেনের মৎস্য প্রকল্প ও মিশ্র ফলের বাগান।

  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা আজাদ হোসেন একজন সফল খামারী। রাজনীতি ও জনপ্রতিনিধি হিসাবে রাউজানে পরিচিত একটি মূখ। ১৯৯৫ সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করেন রাউজান কলেজ ছাত্রলীগ নেতা হিসাবে। পর্যায়ক্রমে সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ম পালন করেন তিনি। বর্তমানে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের তিন বারের সফল কাউন্সিলর হিসাবে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি। ব্যবসা বানিজ্য ছাড়াও মিশ্র ফলজ বাগান, কৃষি ও মৎস্য চাষে বিল্পব ঘটিয়েছেন এলাকায়। নিজ ওয়ার্ডের শাহানগর ও ডাবুয়া ইউনিয়নের হিংগলা মৌজায় ১৬ একর আয়তনের পুকুর জলাশয়ে করেছেন রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, তেলাপিয়া মাছের চাষবাদ। মাছের চাষের পুকুর পাড়ে ও বাগান বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান। তার বাগান বাড়িতে রয়েছে ডেইরী ফার্ম। পৌর কাউন্সিলর আজাদ হোসেনের মিশ্র ফলের বাগানে বিভিন্ন প্রজাতির গাছে ঝুলছে আম, লেবু, লিচু লিচু, জাম্বুরা, মাল্টা, ড্রাগন. পেঁেপ। বোর মৌসুমে ১০ একর জমিতে করেছে চাষাবাদ। পৌর কাউন্সিলর আজাদ হোসেন জানান, মাছ চাষের প্রকল্প থেকে প্রতি বছর আয় হয় ১০ লাখ টাকা। মিশ্র ফলের বাগান থেকে এক লাখ টাকা, ডেইরী ফার্মে লালন করা গাভী থেকে দুধ বিক্রি বাবদ আয় হয় বছরে ১ লাখ টাকা, ডেইরী ফার্মে লালন করা গরু বড় করে কোরবানীর সময় বিক্রি করেন প্রায় বিশ লাখ টাকা। পৌর কাউন্সিলর আজাদ হোসেন আরো বলেন, তার বিভিন্ন প্রকল্প দেখা শুনার জন্য রয়েছে বিশজন কর্মচারী। মৎস্য প্রকল্প, মিশ্র ফলের বাগান, ডেইরী ফার্ম, সব্জি ক্ষেতের চাষাবাদ করে আয়ের টাকা থেকে এলাকার অসহায় দরিদ্র পরিবারদের সহায়তা করেন বলে জানান এ সফল কৃষি খামারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট