1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজান পৌরসভার দুই কর্মচারী হত্যার চেষ্টা মামলায় সন্ত্রাসী ভাঙ্গা নাছির গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার দুই কর্মচারীকে হত্যার চেষ্টা মামলায় নাছির উদ্দিন প্রকাশ ভাঙ্গা নাছির (৫৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গত ১৮ অক্টোবর দুপুরে রাউজান রাবার বাগান এলাকা থেকে পুলিশ তাকে প্রেফতার করে। জানা যায়, ১৭ অক্টোবর দুপুরে রাউজান পৌরসভার কর্মচারী পরিতোষ মালাকার ও পরিচ্ছন্ন সুপার ভাইজার ইকবাল হোসেন অফিসের কাজে রাবার বাগানস্থ গিরিছাড়া এলাকা গেলে সন্ত্রাসী ভাঙ্গা নাছির ৭/৮জন সন্ত্রাসী নিয়ে তাদের উপর অর্তকিত হামলা করে। এ হামলায় দুই পৌর কর্মচারী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। পৌর কর্মচারী পরিতোষ মালাকারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহত ইকবাল হোসেন বাদী হয়ে থানায় মামলা রুজু করলে পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে পৌরসভার নয় নং ওয়ার্ডের কাজী পাড়াস্থ রাবার বাগানের উচু পাহাড়ের নিচ থেকে আটক করে ঘটনার মূলহোতা সন্ত্রাসী নাছিরকে। ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন, সন্ত্রাসী ভাঙ্গা নাছির সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি এক অস্ত্রধারী ভূমিদূস্য। সরকারী জায়গা দখল করে দখল শর্তমূলে বিভিন্নজনের কাছে বিক্রি করতো। রাউজান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোসলেম বলেন, বুধবার বিকালে সন্ত্রাসী নাছিরকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসী ভাঙ্গা নাছির রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাজী পাড়াস্থ মৃত এমদাদুল হকের পুত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট