1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৮৩কোটি ৯৩ লাখ ৫১হাজার ৯৮১টাকা বাজেট ঘোষণা করেছে মেয়র জমির উদ্দিন পারভেজ। মঙ্গলবার (৩০ জুলা) দুপুরে পৌরসভার হল রুমে এই বাজেট ঘোষণা করা হয়। ঘোষিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব  আয় ধরা হয়েছে ১১ কোটি ৪৫লাখ ৮৩হাজার ৬৬৩ টাকা। মঞ্জুরী ধরা হয়েছে ১৭১ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ৫৭৩ টাকা। মূলধন হিসাবে আয় ধরা হয়েছে এক কোটি ৩৯লাখ ৯৯ হাজার ৭৪২ টাকা। সর্বমোট আয় ১৮৩কোটি ৯৩ লাখ ৫১হাজার ৯৮১ টাকা।নিজস্ব রাজস্ব  ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্প বাবদ ব্যয় ধরা হয়েছে ১৭১কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকা।মুলধন হিসাবে ব্যয় ধরা হয়েছে ৩২ লাখ টাকা।সর্বমোট ব্যয় ১৮১কোটি ২২লাখ ২০ হাজার টাকা। প্রারস্তিক জের ধরা হয়েছে ২কোটি ৭১ লাখ ৩১ হাজার ৯৮১টাকা।মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে পৌর বাজেট অধিবেশনে ভাচুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা,সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, কাজী মোহাম্মদ ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি,এড. সমীর দাশগুপ্ত, আজাদ হোসেন, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা,প্রকৌশলী ওয়াসিম আকরাম। মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন,রাউজান পৌরবাসীর সহযোগিতায় আগামীতে এই পৌরসভাকে একটি আধুনিক স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট