1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিশাল পথ সভায় নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর দুপুরে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত। পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী এ বিএম ফজলে করিম চৌধুরী। বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, যুবলীগ নেতা আবু ছালেক, উজ্জ্বল কান্তি দাশ প্রমুখ। পথ সভায় ফজলে করিম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে ও সহ অবস্থান নিশ্চিত হয়। তিনি বলেন, দীর্ঘ ২৭ বছরের রাজনীতিতে মানুষের পাশে ছিলাম। রাউজানের প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। আমি সকল মানুষের জন্য ২৭ বছর কাজ করেছি আপনারা আমাকে একদিন সময় নিয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট