1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে জাম্বু ডাস্টবিন উদ্বোধন করেন:মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে জাম্বু ডাস্টবিন স্থাপন অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, পরিবেশ বান্ধব ও আধুনিক ডাস্টবিন স্থাপনের মধ্যদিয়ে পঁচাগলা বর্জ্য ফেলা হলেও দুর্গন্ধ ছড়াবে না। জাম্বু ডাস্টবিন স্থাপন সরকারের একটি মহা পরিকল্পনা।তারই অংশ হিসাবে সর্ব প্রথম রাউজানে বাস্তবায় করা হচ্ছে।২১ নভেম্বর সোমবার এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জমির উদ্দিন পারভেজ এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতিপূর্বে রাউজান পৌরসভাকে বর্জ্য ব্যস্থাপনায় মডেল বলে স্বীকৃতি দিয়ে এই কর্মপদ্ধতি অন্যান্য পৌরসভাকে অনুকরণ করার নিদের্শনা দিয়ে প্রজ্ঞাপন করেছে। রাউজান পৌরসভাকে দেয়া এই সম্মান রক্ষায় তিনি কাজ করছেন। এই কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রীণ,পিংক, ক্লিন রাউজানের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে চান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, পৌর কাউন্সিলবৃন্দ। মেয়র উদ্বোধনী অনুষ্ঠানের পর বাজার ঘুরে ব্যবসায়ীদের ময়লা আবর্জনা নিদিষ্ট ডাস্টবিনে ফেলার পরামর্শ ও রাস্তার উপর পন্য না রাখার নিদেশনা দেন। সহকারী কমিশনার (ভূমি) নিদেশনা না মানলে অমান্যকারীদের আইনের আওতায় আনার হুঁসিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট