1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান প্রাবাসী লোকমান হাকিম চৌধুরী পারিবারিক কবর স্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব উরকিরচর মরহুম আলহাজ্ব নজির আহমদ চৌধুরী প্রকাশ ডবল হাজীর বড় পুত্র বিশিষ্ট সমাজসেবক,আরব আমিরাতে শারজাহ্ লাকি গ্যারেজ স্বত্বাধিকারী মরহুম আলহাজ্ব আবু মোহাম্মদ চৌধুরীর ১ম পুত্র বিশিষ্ট সমাজসেবক ও প্রাবাসী ব্যবসায়ী সংযুক্ত আরব আমিরাতের শারজাহ্ বিএম লাকি গ্যারেজ কর্ণারধার,ও প্রাবাসী কমিউনিটি অন্যতম ব্যক্ত ও প্রাবাসী সাংবাদিক লায়ন হাজী মোহাম্মদ ওসমান চৌধুরীর বড় ভাই শিক্ষানুরাগী ও দেশ-বিদেশের বিভিন্ন সংগঠনের সদস্য মরহুম হাজী লোকমান হাকিম চৌধুরী, গতকাল বুধবার (১২ মার্চ ২০২৫) সকাল ১১:৩০ মিনিটে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি দীর্ঘ কয়েক বছর আরব আমিরাতে ব্যবসা করে গেছেন উনি।উনারা ছয় ভাই,তিন বোনের মধ্যে তিনি হচ্ছেন সবার বড় তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।তিনি ছিলেন একজন সজ্জন, বিনয়ী ও সদালাপী ব্যক্তি,যিনি সারা জীবন মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তাঁর চলে যাওয়া রাউজানের সমাজসেবামূলক কর্মকাণ্ডে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।পূর্ব উরকিরচর লাল মিয়া চৌধুরী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়,এতে মরহুমের নামাজে জানাজা ইমামতি করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির অন্যতম সদস্য ও মরহুমের বড়ফুফুর ছেলে মৌলানা তরিকুল ইসলাম চৌধুরী (আল মাইজভান্ডারী) এতে আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে বেতাগীয়া দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ্, শাহাজাদা জিল্লুর রহমান,দরবারে কামালিয়া এর শাহাজাদা মৌলানা হোসেন কামাল,সংযুক্ত আরব আমিরাতে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও আরব আমিরাতে সময় টিভি প্রতিনিধি শিবলী আল সাদিক,রাউজান উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা নাসিম উদ্দিন চৌধুরী,দৈনিক প্রথম আলো প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন,এতে আরো বিভিন্ন দরবারে শাহাজাদাগণ বিভিন্ন বিভিন্ন স্তরের সমাজে মান্যগণ্য ব্যক্তিগণ রাজনৈতিক বর্গ,দেশ-বিদেশের সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষ করে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট