1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,সম্পাদক হাবিবুর রহমান,সাংগঠনিক আলাউদ্দীন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

উৎসব মুখর পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাউজান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর)সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন প্রেস ক্লাবে বসে উপভোগ করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শফিউল আলম (সমকাল)।নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রদীপ শীল ও সদস্য সচিব কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম,এম বেলাল উদ্দিন,সাংবাদিক এম কামাল উদ্দিন,দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেসক্লাব প্রতিনিধি সোলাইমান আকাশ,পি আই ও নিয়াজ মোর্শেদ,রাউজান থানার উপপরিদর্শক হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ,যুবলীগ নেতা তপন দে,সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু,উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন,পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফ, ইমরান হোসেন পিন্টু,নাছির উদ্দিন,ব্যবসায়ী মো. আজাদ চৌধুরী। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টিয়াপাখি মার্কা নিয়ে ভোটে নির্বাচিত হয়েছেন মো.হাবিবুর রহমান (আমাদের সময়),কলম মার্কা নিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন রানা (সময়ের কাগজ)।সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহেদুর রহমান মোরশেদ(সময়ের আলো),এম রমজান আলী (ভোরের কাগজ),যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী (আমার সংবাদ),সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন(দৈনিক আমাদের কণ্ঠ),দপ্তর সম্পাদক আমির হামজা(সকালের সময়)অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ(আমাদের নতুন সময়),মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া(বাংলাদেশ সমাচার),প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ (দৈনিক অধিকার),সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন (ইনফো বাংলা)।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রায়হান,রতন বড়ুয়া,সোহেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট