1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

রাউজান প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছেন শফিউল আলম

  • প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে।গত ৩ ডিসেম্বর শনিবার বিকাল পর্যান্ত ৯ প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে মনোনয়নপত্র জমা করেছেন।রাউজান প্রেসক্লাব নির্বাচন কালীল আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীলের নিকট এ মনোনয়ন পত্র জমা করেন।এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম। সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিউল আলম ।তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে সকল ভোটারদের কাছে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।নির্বাচনকালীন আহবায়ক কমিটির সূত্রে জানা যায়,ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পযর্ন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আহবায়ক প্রদীপ শীল জানান,আগামী ১ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।৪ ডিসেম্বর পর্যন্ত এ ফরম বিতরণের সময় সীমা ধার্য করা হয়। আগামী ৫ ও ৬ডিসেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়।আগামী ৭ ডিসেম্বর ফরম যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। একই দিন মনোনীতদের নাম ঘোষণা করা হবে। আগামী ৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হবে।আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম বাবু জানান,গনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কালীন আহবায়ক কমিটি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট