1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান প্রেসক্লাব নির্বাচনে সি.সহসভাপতি পদে মনোনয়ন ফরম জমা করেছেন নেজাম উদ্দিন রানা।

  • প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। গত ৪ ডিসেম্বর রবিবার দুপুর পর্যন্ত ১০ প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে মনোনয়নপত্র জমা করেছেন। রাউজান প্রেসক্লাব নির্বাচন কালীন আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীলের নিকট এ মনোনয়ন পত্র জমা করেন তারা। সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি পদে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া নেজাম উদ্দিন রানা। তিনি মনোনয়ন পত্র জমা দিয়ে সকল ভোটারদের কাছে ভোট দেওয়ার আহবান জানান। নির্বাচনকালীন আহবায়ক কমিটির সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে ২ ঘটিকা পযর্ন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আহবায়ক প্রদীপ শীল জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত এ ফরম বিতরণের সময় সীমা ধার্য করা হয়। আগামী ৫ ও ৬ ডিসেম্বর দুপুর ২ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়। আগামী ৭ ডিসেম্বর ফরম যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। একই দিন মনোনীতদের নাম ঘোষণা করা হবে। আগামী ৮ ডিসেম্বর প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলাম বাবু জানান, গনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর নির্বাচন কালীন আহবায়ক কমিটি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট