1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজান শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়াদের মাঝে পুরুস্কার বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, বর্তমান সরকারের আমলে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে ধর্মকর্ম পালন করতে পারছে। বিএনপি জামাত যখন ক্ষমতায় আসে সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। বঙ্গবন্ধু এ দেশকে উদার গণতান্ত্রিক ও সকল সম্প্রদায়ের সম অধিকার সংবিধানে নিশ্চিত করেছে। কেউ এ সংবিধান লঙ্গন করলে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। তিনি ২১ অক্টোবর রাতে রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম প্রাঙ্গনে ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ আয়োজিত শারদীয় দুর্গাপূজায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক পালিতের সভাপতিত্বে আনুষ্ঠানিক সাধারণ সম্পাদক দিবাকর বোসের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর এড. দিলীপ কুমার চৌধুরী, বক্তব্য রাখেন দিলীফ কুমার চক্রবর্তী, টিপু কান্তি দে, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, যুবলীগ নেতা ছাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, আরমান সিকদার, উজ্জল দে, মোহাম্মদ তারেক, নিউটন চৌধুরী, টিটু চৌধুরী, ইমন সেন প্রমুখ। পরে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া পঞ্চাস প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ ও দুই শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট