1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজান স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জলিল নগরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মুসা খাঁন মেম্বার।
প্রধান অতিথি উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. একরাম মিয়া। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মীর্জার পরিচালনায় উপস্থিত ছিলেন- উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক রাসেল খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর, যুগ্ম আহবায়ক আনোয়ার শাহ, নুরুল ইসলাম, আবু নাসের, মো. শফি, আব্দুল শুক্কুর, জসিম উদ্দিন, আব্দুল হালিম, জব্বার, ফরিদ উদ্দিন, জাহেদুল ইসলাম, নজরুল ইসলাম চৌং, মো. আলমগীর, সাইফুদ্দিন মেম্বার, দেলোয়ার খাঁন জয়, কামালসহ উপজেলা, পৌরসভাসহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি বের করে স্লোগান সহকারে জলিলনগর প্রদক্ষিণ করেন। পরে স্লোগান দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট