1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

রাঙ্গুনিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

  • প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে রাউজান প্রেসক্লাব। গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান আসামি ইসলামপুর ইউপির সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া, রতন বড়ুয়া, প্রমূখ। গত রোববার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম অফিসের রিপোর্টার আবু আজাদ হামলার শিকার হন। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মঘাছড়ি এলাকায় ‘রাস্তার পাশে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার’ ছবি তুলেছিলেন; এ সময় মোহন লোকজনসহ ‘অস্ত্র ঠেকিয়ে’ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আজাদের। মারধরের পর তাকে ১০০ টাকা দিয়ে রাঙামাটির বাসে তুলে দেওয়া হয়; সেখানে হাসপাতালে তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গুনিয়া থানায় মোহনকে প্রধান আসামি করে মামলা করেন আবু আজাদ। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম, ইট ভাটার ম্যানেজার কাঞ্চন তুরি ও কামরান নামে তাদের এক সহযোগীকে আসামি করা হয়। এদিকে মামলার পর সোমবার রাতেই কাঞ্চন তুরিকে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট