1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

র‌্যাবের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার-স্বর্ণালংকার সহ ৬ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

গত ২৮ অক্টোবর রাউজান পৌরসভার সুলতানপুর ছত্রপাড়ায় প্রবাসী সরোয়ার চৌধুরীর ঘরে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি দল।গত ২১ নভেম্বর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি নিয়ে অভিযান করে উদ্ধার করা হয় নগদ ৫ লক্ষ টাকা,ডাকাতির স্বর্ণালংকার বিক্রয়ের এক লাখ ৯৯ হাজার টাকাসহ সর্বমোট-ছয় লাখ ৯৯ হাজার টাকা। র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক(মিডিয়া) নুরুল আবসার বলেছেন তাদের চৌকষ আভিযানিক দল ডাকাত দলটিকে ধরতে প্রথমে অভিযান পরিচালনা করে রাউজান গহিরা সিপাহী ঘাট এলাকার একটি বাড়িতে।এখানে একটি বাসা থেকে আটক করা হয় মুছা নামের এক ডাকাতকে। বাসাটিতে তল্লাশী করে ডাকাতির নগদ ০৫ লক্ষ টাকা। পরে বিপ্লব চন্দ্র সাহা (৩৮) নামের এক জুয়েলার্সের দোকানীকে গ্রেফতার করে ডাকাতির ৪৬ ভরি স্বর্ণালংকার ও কয়েন বিক্রি করা এক লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করে। জানা যায়,ডাকাত মুছার দেয়ার তথ্য অনুসারে রাউজান-হাটহাজারীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল,খোরশেদুল আলম (২৮),সাজ্জাদ হোসেন (২৭), মোঃ বাপ্পি (২৬),সজল শীল (২৭) ও মোঃ ইদ্রিস প্রকাশ কাজল দে (৩৪)’কে। অভিযানে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র,ছোরা,টর্চ লাইটসহ বিভিন্ন জিনিষপত্র।ডাকাতদের রাউজান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব। উল্লেখ্য,গত ২৮ অক্টোবর ভোর রাতে প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরীর পাকা ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে।তারা প্রবাসীর পিতা মোহাম্মদ আলী চৌধুরীকে হাত পা বেঁধে নগদ টাকাসহ ৭০ ভড়ি স্বর্ণ লুটে নিয়েছিল।ঘটনার পর প্রবাসী সরোয়ার চৌধুরী বাদী ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে রাউজান থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট