1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

শতবর্ষী খলিফাবাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রাউজানের নদিমপুরের ঐতিহ্যবাহী খলিফাবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শতবর্ষী পুরানো এ মসজিদের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি  ছিলেন খলিফাবাড়ি জামে মসজিদের প্রধান উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ নেছারুল হক শাহ। অত্র মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এসএম তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও খ. ম. ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো. নাজিম, আয়োজক কমিটি সহ সভাপতি মো. হাসান, সহ সভাপতি মো. আজিজুল হক, সদস্য সচিব খ.ম. রবিউল হোসেন, সদস্য মো. মুনসুর, সদস্য- এডভোকেট এস এম জিল্লুর রহমান, মো. সাইদুর রহমান, এস এম জাওয়াদ নাজারি আবরার, মো. সাব্বির, মো. রিয়াজ, মোহাম্মদ আদি, আল আমিন, মিফতা প্রমুখ। অনুষ্ঠানে শতবর্ষী এ মসজিদের উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় আলহাজ্ব মোহাম্মদ মোয়াজ্জেম সওদাগরকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে শতবর্ষ পর্যন্ত সকল খতিব, ইমাম, মোতোয়াল্লী, জমিদাতা, ইতেকাফকারী এবং খেদমতকারসহ সর্বমোট ৫১ জনকে সম্মাননা স্মারক  ও জায়নামাজ, তসবি, টুপি  উপহার প্রদান করা হয়।ইফতার মাহফিলের শেষে  দেশ ও জাতির কল্যাণ কামনা করে  মোনাজাত করেন অত্র মসজিদের খতিব মাওলানা হারেজ আহাম্মদ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট