1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

শহীদদের প্রতি পশ্চিম সুলতাপুর স.প্রা.বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি,শিক্ষক-শিক্ষার্থীর শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে খালি পায়ে ফুল হাতে, বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিম সুলতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা।
পশ্চিম সুলতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।পরে স্কুলের হলে আলোচনা সভা, রচনা, সাধারণ জ্ঞান,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পশ্চিম সুলতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মিল্টন কুমার ঘোষ, জাহানারা বেগম,রোজিনা আকতার, ফাহামিদা ইয়াসমিন, বিবি খুদেজা, পম্পি বড়ুয়া, সেলিনা আক্তার চৌধুরীসহ শিক্ষার্থীরা।অনুষ্ঠানে শরষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট